ওয়েবসাইট থেকে পাঠানো অর্ডার একটি অনুরোধ। ফোন বা WhatsApp-এ পণ্যের প্রাপ্যতা, দাম ও ডেলিভারি নিশ্চিত করার পর অর্ডার চূড়ান্ত হবে।
ওয়েবসাইটে দাম প্রকাশ করা হয় না। মাংসের বিল প্রকৃত ওজন অনুযায়ী হবে। দেশি মুরগি জবাইয়ের পর চামড়া ছাড়িয়ে ওজন করা হয়। বিশেষভাবে কাটার অনুরোধে অতিরিক্ত চার্জ থাকতে পারে।
ডেলিভারির সময়, এলাকা, চার্জ ও পেমেন্ট পদ্ধতি অর্ডার নিশ্চিত করার সময় জানানো হবে। প্রাকৃতিক কারণে বা সরবরাহ সমস্যায় দেরি হলে জানানো হবে।
পণ্য গ্রহণের সময় পরীক্ষা করুন। কোনো সমস্যা থাকলে ২৪ ঘণ্টার মধ্যে ছবি সহ যোগাযোগ করুন। প্রসেসিং শুরু হওয়ার আগে বাতিলের অনুরোধ করা যাবে। পণ্যের অবস্থার ভিত্তিতে ফেরত বা প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হবে।
আপনার তথ্য অর্ডার ও ডেলিভারি সংক্রান্ত যোগাযোগের জন্য ব্যবহার করা হবে।